ভাষা এবং অনুবাদ : সংগ্রাহক সাহায্য এবং সমর্থন

সহায়তা › ভাষা এবং অনুবাদ

কোলনেক্ট আমাদের সদস্যদের মাধ্যমেই অনুবাদিত হয়ে থাকে . যদি আপনার ভাষা কোলনেক্ট এ ব্যবহৃত ভাষাসমূহের অর্ন্তভুক্ত না থাকে অথবা আপনি বিশ্বাস করেন যে, অনুবাদকে অধিকতর মাধুর্য্যপূর্ণ করা যায়, তবে দয়া করে পোস্ট করুন ফোরাম এবং অনুবাদক ফোরাম এ অনুবাদ এবং অনুবাদক ফোরাম
সাহায্য করতে চান? পূরণ করুন সাহায্যকারীর আবেদনপত্র। আপনার আবেদন পর্যালোচনা করা হবে এবং আরও বিশদ বিবরণের সাথে আপনার সাথে যোগাযোগ করা হবে।

54 এখন পর্যন্ত কোলনেক্ট যেসব ভাষা সমর্থন করছে:

এটি কিভাবে কাজ করে?

আমাদের ওয়েবসাইটটি অনুবাদ করা খুবই সহজ। আমরা যখন আপনাকে অনুবাদের অনুমতি দেবো তখন আপনি দেখবেন যে,যেসব টুকরো অংশ এখনো অনুবাদ করা হয়নি সেগুলোর পাশে একটি ছোট্ট আইকন দেখা যাবে (অনুবাদ চিহ্ন). এই আইকনটি ক্লিক করলে একটি ছোট উইনডো ভেসে উঠবে যেখানে যে টুকরো অংশের অনুবাদ করতে হবে তা দেখা যাবে।

অনুবাদ করুন

সেই টেক্সটি আপনার ভাষায় অনৃবাদ করে 'এনটার' কীতে চাপ দিন অথবা ক্লিক করুন "অনুবাদ করুন" বাটন। তাহলেই হলো, সংগে সংগে ফলাফল দেখতে পাবেন।

কিছু কিছু ভাষার জন্য সয়ংক্রিয় অনুবাদ বার্তা আছে। এই পদ্ধতিটি সঠিক অনুবাদটি অনুমান করার চেষ্টা করে এবং এভাবে আপনার কাজটি সহজ করে দেয়। স্বয়ংক্রিয় পরামর্শ বিশ্বস্ত আপনার বিচার প্রতিস্থাপন করা যাবে না। অনুগ্রহ করে সবসময় নিজে নিজে অনুবাদ করুন (অনুবাদ চিহ্ন).

দয়া করে লক্ষ্য করুন যে কখনো কখনো এমন ঘটে যে (যেমন, 'লগইন' শব্দটির ক্ষেত্রে) অনুবাদ বক্সটি এমন টেক্সট দেখায় যেটি ঐ পৃষ্ঠায় দেখতে পাওয়া যায় না। আপনি সবসময় পপ-আপ উইনডোর লেখাটি ভালমত পড়ুন যেন আপনি বুঝতে পারেন ঠিক কি অনুবাদ করতে হবে।

খেয়াল করুন: অনুবাদের কখনোই কোন তথ্য পরিবর্তন করা বা কোলনেক্ট এর কোন ত্রুটিকে ঠিক করার মাধ্যম হিসেবে ব্যবহার করবেন না! ইংরেজিতে কোন ভুল লক্ষ্য করলে, দয়া করে আমাদেরকে জানান

অনুবাদক মোড

অনুবাদকরা দেখতে পাবেন একটি বিশেষ মেনুবার "অনুবাদ" বাটন যা থাকবে "ইনবক্স" আইকনের পাশে এবং মেনুর একবারের উপরের দিকে। আপনি পরিবর্তন করতে পারবেন "অনুবাদক মোড" মেনু ব্যবহার করে,যেখানে আপনি নীচে দেয়া তিনটি অপশন পাবেন:

বন্ধ করুন
- কোন অনুবাদ আইকন দেখা যাবে না এবং কোলনেক্ট দ্রুততার সংগে কাজ করবে.
নতুন
- যেসব অংশ অনুবাদ করা হয়নি কেবল সেসব অংশের জন্য অনুবাদ আইকন দেখা যাবে.
সকল
- এই মোডে আপনি সকল টুকরো বা অংশ নতুন অনুবাদ বা পরিবর্তন করতে পারবেন। এটি ব্যবহৃত অনুবাদ ত্রুটি সংশোধন করা উচিত.

সঞ্চিত (cached) পৃষ্ঠাসমূহ

কোলনেক্ট এর একধরনের পৃষ্ঠা সঞ্চিতকরণ পদ্দতি (caching system) আছে যার মাধ্যমে কোলনেক্ট দ্রুত কাজ করে। যখন প্রথমবারের মত কোন কোলনেক্ট পৃষ্ঠার অনুরোধ করা হয়, তখন সেটি ক্যাশে স্মৃতিতে রক্ষিত হয়। পরবর্তীতে সেই একই পৃষ্ঠা দেখতে চাইলে সেই ক্যাশে স্মৃতি থেকে পৃষ্ঠাটি টেনে আনা হয়। এর খারাপ দিকে হলো এই যে পৃষ্ঠাটিতে কোন পরিবর্তন হয়ে থাকলেও আপনার কম্পিউটারে সেই পৃরনো পৃষ্ঠাটি দেখা যেতে পারে। অনুগ্রহ করে আপনি একই ক্যাশে স্মৃতিতে থাকবেন না 24 ঘন্টার বেশী সময়।

যখন "অনুবাদক মোড" সচল থাকে, ক্যাশের স্মৃতি নিষ্ক্রিয় করা হয় এবং কোলনেক্ট পৃষ্ঠাগুলো ধীরে ধীরে লোড হয়। যখন "অনুবাদক মোড" অচল করা হয়, তখন ক্যাশে স্মৃতি সক্রিয় করা হয়। আপনার সর্বশেষ অনুবাদগুলো সটিকভাবে নাও দেখা যেতে পারে। এটি স্বাভবিক এবং বোঝায় যে ক্যাশে স্মৃতিতে পৃষ্ঠাগুলো এখনো হালনাগাদ হয়নি।

ফিল্ড এর অনুবাদ

কোন ফ্রেজ বা বাক্যাংশ অনুবাদ করা এবং কোন ফিল্ড বা একক বাক্যাংশ অনুবাদ করার মধ্যে কিছুটা পার্থক্য আছে। ফিল্ডবা একক অংশগুলো সাদারণত কোলনেক্ট এর ডাটাবেজ এর বিষয়। যেমন, দেশের নাম। এমন পার্থক্য রাখার উপযুক্ত ব্যবহারিক ও প্রযুক্তিগত কারণ আছে। অনুবাদকের জন্য পার্থক্যটি হলো যে "অনুবাদকদের জন্য অগ্রসর বৈশিষ্ট্য" (নীচে দেখুন) ফিল্ড বা একক অংশের ক্ষেত্রে পযোজ্য হবে না। এছাড়াও, ফিল্ড বা একক অংশের অনুবাদ আইকনের রং হলো কমলা রং (অনুবাদ চিহ্ন) যেখানে ফ্রেজ বা বাক্যাংশের জন্য অনুবাদ আইকন হবে বেগুনি রংয়ের (অনুবাদ চিহ্ন).

অনুবাদ বিষয় নিয়ে আলাপ

যদি আপনি নিশ্চিত কিভাবে বিশেষ অনুবাদ হয় না (হয়ত, কারণ একাধিক যথাযথ অনুবাদ আছে) অনুবাদ বা অন্যান্য সম্পর্কিত প্রশ্ন আছে, তবে দয়া করে পোস্ট করুন ফোরাম এবং অনুবাদক ফোরাম এ অনুবাদ এবং অনুবাদক ফোরাম যাতে অন্য অনুবাদকদের তাদের মতামত শেয়ার করতে পারেন। বাগ বা অন্যান্য সমস্যা সম্পর্কে অনুগ্রহ করে লিখুন যাতে আমরা তার সমাধান আমাদের যথাসাধ্য চেষ্টা করতে পারেন।

কোলনেক্ট এর অনুবাদ সিস্টেমে একটি বর্ধিত এবং হালনাগাদকৃত ব্যাখ্যা পাওয়া যাবে Wiki অনুচ্ছেদ অনুবাদ করুন এবং অনুচ্ছেদটি বিস্তারিতভাবে পড়ার জন্য আপনাকে স্বাগতম।।

আপনার সাহায্যের জন্য আগাম ধন্যবাদ।

« অবদানকারী: অবিকল সদৃশ আইটেম সমূহ | অবদানকারী: Wiki'তে অবদান »

যদি আপনার কোন প্রশ্ন কিংবা মতামত থাকে তবে দয়া করে তা পোস্ট করুন আমাদের ফোরাম.